শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএমপি লতিফকে উন্নত চিকিৎসার জন্য ব্যংকক হাসপাতালে ভর্তি

এমপি লতিফকে উন্নত চিকিৎসার জন্য ব্যংকক হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদসদস্য ও সাবেক চেম্বার সভাপতি আলহাজ্ব এম এ লতিফকে উন্নত চিকিৎসার জন্য ব্যংকক হাসপাতালে ভর্তি করা হয়েছে।   ২৪ জুলাই সকাল ১১টায় এয়ার এম্বুলেন্সে করে তাহাকে ব্যাংকক হাসপাতালে নেয়া হয়।

তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত মে এবং জুন মাসে তাঁকে ২দফায়  চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি  করা হয়েছিল। গত কয়েকদিন ধরে তাঁর  উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে।  করোনার প্রাদুর্ভাব  শুরু থেকে তিনি তাঁর সংসদীয় এলাকায় ব্যাপক ত্রাণতৎপরতা সহ করোনা প্রতিরোধে নানান কর্মসূচী পালন করে আসছিলেন।

চট্টগ্রাম চেম্বারের পরিচালক এবং  আলহাজ্ব এম এ লতিফের ঘনিষ্ঠজন অহিদ সিরাজ চৌধুরী স্বপন জানান, আলহাজ্ব এম এ লতিফ এমপি ব্যাংকক হাসপাতালে নিয়মিত চিকিৎসা  এবং চেকআপ করাতেন। এখন বৈশ্বিক করোনা মহামারীতে ফ্লাইট যোগাযোগ বন্ধ থাকায় আজ  বিশেষ ব্যবস্থায় এয়ার এম্বুলেন্সে করে তাঁকে পাঠানো হয়েছে।  এদিকে আলহাজ্ব এম এ লতিফ ব্যাংক যাবার প্রাক্কালে তাঁর সংসদীয় এলাকার জনগন সহ দেশবাসীর সকাছে দ্রুত সুস্থতার জন্য  দোয়া কামনা করেছে।

আরও পড়ুন

সর্বশেষ