বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে করোনা ভাইরাসে আরো ১৪ জন আক্রান্ত

চট্টগ্রামে করোনা ভাইরাসে আরো ১৪ জন আক্রান্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে (কভিড-১৯) আরো ১৪ জন আক্রান্ত হয়েছে। ১০ মে রাতে বিআইটিআইডিতে ২১৭টি নমুনা পরীক্ষায় এদের করোনা শনাক্ত হয়।

নতুন করে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

এর মধ্যে নগরীতে আক্রান্ত হয়েছেন ১১ জন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা তিন জন। এ নিয়ে চট্টগ্রামে রোববার রাত পর্যন্ত করোনা আক্রান্ত রোগী দাঁড়িয়েছে ২৬৮ জনে। এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৪ জন।

নতুন করে আক্রান্তরা হলেন- নগরীর কর্ণেলহাটের ৫৭ বছর বয়সী পুরুষ। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের ৫৫ বছর বয়সী পুরুষ। সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার ৫০ বছরের পুরুষ। মুন্সীপাড়া এলাকার ৩৩ বছরের পুরুষ। উত্তর কাট্টলীর ২৭ বছরের পুরুষ। একে খান এলাকার ২৮ বছর বয়সী নারী। সরাইপাড়ার ৩৫ বছর বয়সী পুরুষ। হালিশহরের ৩৬ বছর বয়সী পুরুষ। একই এলাকার ৩৫ বছর বয়সী নারী। আগ্রবাদ হাজীপাড়া এলাকার ৩৫ বছর বয়সী পুরুষ। নাছিরাবাদ চশমাপাহাড় মেয়র গলি এলাকার ৩২ বছর বয়সী পুরুষ। হাটহাজারীর ডাকবাংলা রোড এলাকার ৬৫ বছর বয়সী পুরুষ। মিরসরাইয়ের অলীনগর এলাকার ১৪ বছরের কিশোরী। চন্দনাইশের দোহাজারী এলাকার ৪৮ বছরের এক পুরুষ।

আরও পড়ুন

সর্বশেষ