মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েকোভিড১৯ এ ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আঞ্জুমান...

কোভিড১৯ এ ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আঞ্জুমান মফিদুল ইসলামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড১৯) এর প্রভাবে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আঞ্জুমান মফিদুল ইসলাম একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন ও আঞ্জুমান মফিদুল ইসলাম এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (প্রধান নির্বাহী) এ এম বদরুদ্দোজা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। কোভিড১৯ এর কারণে বাংলাদেশে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানে দুটি প্রতিষ্ঠানে সম্মিলিতভাবে কাজ করাই এই সমঝোতা স্মারকের অন্যতম উদ্দেশ্য বলে উভয় পক্ষ জানায়।6FB454C4-1E2E-4C17-8A0C-27C4A9F14370

আজ বিকেল ২টায় সোসাইটির বোর্ড রুমে অনুষ্ঠিত সমাঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি, সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভার্নিং বোর্ডের সদস্য প্রফেসার ডা: মো: হাবিবে মিল্লাত, এমপি, ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন, আঞ্জমান মফিদুল ইসলাম এর নির্বাহী পরিচালক (প্রধান নির্বাহী) এ এম বদরুদ্দোজা, যুগ্ম পরিচালক এ এস এম শাহিন রেজাসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, সমঝোতা স্মারকের ভিত্তিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আঞ্জুমান মফিদুল ইসলাম এখন থেকে কোভিড১৯ এর কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে বেশ কিছু ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করবে। সমঝোতা স্মারক অনুয়ায়ী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে কারোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন, প্রয়োজনীয়তা সাপেক্ষে বিডিআরসিএস এর পক্ষ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামকে বডি ব্যাগ সরবরাহ, কোভিড১৯ এর মৃতদেহ বহনের কাজে নিয়োজিত আঞ্জুমান মফিদুলের কর্মী/ স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণসহ জীবাণুনাশক স্প্রে মেশিন ও রাসায়নিক সরবরাহ করা হবে।

আঞ্জুমান মফিদুল ইসলাম জানায়, তারা কোভিড১৯ এর কারণে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সম্মিলিতভাবে কাজ করবে ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন জানান, কোভিড১৯ এর কারণে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান যৌথ সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এছাড়াও কোভিড১৯ আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত হাসপাতাল, ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহযোগিতা করাসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আঞ্জুমান মফিদুল ইসলাম যৌথভাবে কাজ করবে।

আরও পড়ুন

সর্বশেষ