বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনহাটহাজারীতে ২য় পর্যায়ে ২৫০ পরিবারের মাঝে ইউনুস গণি চৌধুরীর উপহার বিতরণ

হাটহাজারীতে ২য় পর্যায়ে ২৫০ পরিবারের মাঝে ইউনুস গণি চৌধুরীর উপহার বিতরণ

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ২য় পর্যায়ে হাটহাজারী উপজেলায় ২৫০ পরিবারের মাঝে ভালোবাসার উপহার বিতরণ করেন চট্টগ্রাম উত্তরে জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী।

received_281699019659620এসময় ইউনুস গণি চৌধুরী বলেন,করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মীদের নিয়ে আমি কাজ করে যাচ্ছি। রমজান শুরুর আগে হাটহাজারীতে ১ম পর্যায়ে ২৫০০ পরিবারের মাঝে ভালবাসার উপহার পৌঁছে দেওয়া হয়।বিভিন্ন ইউনিয়নে কর্মীদের মাধ্যমে ভালোবাসার উপহার কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়াও আমরা সেহেরী ও ইফতার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।

ভালোবাসার উপহার বিতরণ কালে উপস্হিত ছিলেন আওয়ামীলীগ নেতা লোকমান হাকিম,রাশেদুল ইসলাম,কায়সার,যুবলীগ নেতা মনিরুজ্জামান মনি,মনসুর আলম,আজাদ,কামরুল হোসেন রেজা,শ্রমিক লীগ নেতা জাহেদ,রাজীব,ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন ইমু,রায়হান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ