ভাসমান হকার, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ যারা করোনাকালে অসহায় হয়ে পড়েছেন তাদের মাঝে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা শাহজাহান মুরাদ রুমেলের সার্বিক সহযোগিতায় হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ভালোবাসার উপহার বিতরণ করা হয়।
এসময় যুবলীগ নেতা শাহজাহান মুরাদ রমেল বলেন, করোনা মহামারির কারণে যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতো কাজ না থাকায় আজ তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে।মানুষ মানুষের জন্য, আর একজন রাজনীতিবিদ হিসেবে আমি মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি।আমার নেতা আলহাজ্ব ইউনুস গণি চৌধুরীর নির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে আছি। কারণ রাজনীতি তো মানুষের জন্যই করি। তাই আমি আশা করবো সমাজের সকল বিত্তবান মানুষরা ও এই অসময়ে সাধারণ মানুষের পাশে এসে দাড়াঁবেন।
এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ কৃষি বিষয়ক সম্পাদক আ.স.ম রফিক,হাটহাজারী শ্রমিকলীগের সহ সভাপতি বাদশা মিয়া,বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এস এম ফারুক,বুড়িশ্চর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল,সাধারণ সম্পাদক আজগর হোসেন,৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান,হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জামশেদ আলম,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা ইফতেকার হোসেন ইমু,কুয়াইশ কলেজ ছাত্রলীগ নেতা মোরশেদ আলম,আরিফ চৌধুরী,বুড়িশ্চর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহান,সিফাত সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।




