“প্রতীক রেড ক্রস রেড ক্রিসেন্টের, সংরক্ষণের দায়িত্ব আমার-আপনার সকলের” এই দায়িত্ববোধ থেকে মানবতার ডাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি করোনাভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাজধানীসহ সারাদেশের মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিমূলক নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। সোসাইটির স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা-কমচারীগণ রাজধানীসহ সারাদেশে জরুরী সেবা কার্যক্রম বাস্তবায়নে রাত-দিন কাজ করছে। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাগন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সোসাইটি নির্ধারিত প্রতীক বা লোগো সম্বলিত ভেস্ট/পোশাক ব্যবহার করছে, যা আইন সিদ্ধ। তবে, যারা রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত নন কিংবা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক বা সদস্য ও কর্মকর্তা-কর্মচারী নন তাদের জন্য এটি ব্যবহার করা আইন সিদ্ধ নয়।
কোভিড ১৯ মোকাবিলায় দেশব্যাপী চলমান কার্যক্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লোগো ও রেড ক্রস রেড ক্রিসেন্টের প্রতীকের অপব্যহার পরিলক্ষিত হলে ফোন করুন বাংলদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এই ০১৮১১৪৫৮৫২৪ হটলাইন নম্বরে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত রাজধানীসহ সারাদেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য ইতোমধ্যে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। জনসচেতনতা বৃিদ্ধতে লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, পিপিই) বিতরণ, মনোসামাজিক সহায়তা প্রদান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে হাসপাতালে আইসোলেশন ইউনিট স্থাপন, হাত ধোয়া ও সামাজিক উদ্বদ্ধুকরণ এবং হাসপাতাল মন্ত্রণালয়/দপ্তর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে জীবাণমুক্ত করতে জীবাণনুাশক স্প্রে করাসহ রাজধানী ও সারাদেশে রেড ক্রিসেন্টের নানা কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবিক কার্যক্রম পরিচালনায় সরকারের সহায়ক একটি সংস্থা, যা বিশ^ব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের অংশ। সোসাইটির সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকগন সোসাইটির পাশাপাশি ইন্টারন্যাশনাল রেড ক্রস ক্রিসেন্ট আন্দোলনের মূল্যবোধ মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
রেড ক্রিসেন্ট জানায়, রেড ক্রস রেড ক্রিসেন্ট প্রতীক আইন দ্বারা সংরক্ষিত একটি প্রতীক, যেটি মানবিক সংকটের সময় রেড ক্রস রেড ক্রিসেন্ট কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোহিতা নিশ্চিত করে। রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় এমন কেউ ও যাদের প্রতীক সম্পর্কে সম্যক ধারণা নেই সেকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রেড ক্রিসেন্ট প্রতীক ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কারণ, এটি রেড ক্রস রেড ক্রিসেন্ট প্রতীকের অপব্যবহার হিসেবে বিবেচিত হবে, যা আইনত: দন্ডনীয় অপরাধ।




