বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের জনগোষ্ঠীর মাঝে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ...

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের জনগোষ্ঠীর মাঝে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে কক্্রবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় অবস্থিত মিয়ানমারের জনগোষ্ঠীর জন্য গড়ে তোলা অস্থায়ী ক্যাম্পে হ্যান্ড ওয়াশিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্যাম্পে বসবাসরত জনগণের মাঝে ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ও নিয়ম মেনে হাত ধোয়ায় বিষয়ে নিয়মিত হ্যান্ড ওয়াশিং সেশন পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পপুলেশন মুভমেন্ট অপারেশন কক্্রবাজার উখিয়া ও টেকনাফ উপজেলার ৮টি ক্যাম্পে কমিউনিটি স্বেচ্ছাসেবক, ওয়াশ কর্মকর্তা ও কমিউনিটি মোবিলাইজারের মাধ্যমে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে বলে জানান। পাশাপাশি, এসব জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় পরিবারের সদস্যদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার,বালতি, মগ, সাবান ও মাস্ক বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও, করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা বাড়াতে ক্যাম্পে ক্যাম্পে লিফলেট বিতরণ, সচেতনতা বিলবোর্ড স্থাপন ও সামজিক দূরত্ব বজায় রাখা বিষয়ে ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।06F15B0F-8F8D-4FB7-B49F-E91A5D2FDD09

এদিকে, কোভিড ১৯ প্রতিরোধ ও নিয়স্ত্রণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, টিভি চ্যানেলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জীবণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা যৌথভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষ ব্যাধি হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর ৮ টি হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করবে।

অপরদিকে, সারাদেশে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নিয়মিত কার্যক্রম হিসেবে জীবাণুনাশক স্প্রে করা, প্রচার মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার কাজটি করতে জনগণকে উৎসাহিত করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। এছাড়াও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাইকিং কার্যক্রম অব্যাহত রযেছে বলে ইউনিটে দায়িত্বরত কর্মকর্তাগণ জানান।

আরও পড়ুন

সর্বশেষ