মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপবিদেশফেরত এবং অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমন পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন

বিদেশফেরত এবং অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমন পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন

করোনাভাইরাস শঙ্কায় বিদেশফেরত, জ্বর, হাঁচি ও কাশিতে আক্রান্ত এবং অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমন পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন । আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান ইফার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশে একটি বিশেষ অবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধসহ অভ্যন্তরীণ যোগাযোগ সীমিত করা হয়েছে। বিশ্বে প্রতিদিন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে এবং নতুন নতুন লোক করোনায় আক্রান্ত হচ্ছে।

বিবৃতিতে আরো জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো।

বিষয়টি দেশের সব মসজিদে জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করার জন্য বলেছেন ইফার মহাপরিচালক।

আরও পড়ুন

সর্বশেষ