নারীদের বিজ্ঞানে অংশগ্রহন ও উদ্বুদ্ধ করার প্রত্যয়ে আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আয়োজনে দুদিনব্যাপী ৭ম আর্ন্তজাতিক ন্যাচারাল সায়েন্স এন্ড টেকনোলজি কনফারেন্স (আইসিএনএসটি) আগামী ২৭ ও ২৮ মার্চ’২০২০ এইউডব্লিও কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে । কনফারেন্সে সুইজারল্যান্ড, ইন্ডিয়া,জাপান,শ্রীলংকা,থাইল্যান্ড এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষক,বৈজ্ঞানিক, প্রফেসররা পাবলিক হেলথ, এনভাইরনমেন্টাল সায়েন্স,বায়োসায়েন্স ও বায়ো ইনফরমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইনফরম্যাটিক্স এর বিভিন্ন বিষয় সম্পর্কে তোলে ধরবেন ।
আইসিএনএসটি ২০২০ কনফারেন্সের উদ্দেশ্য বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ আপডেট সম্পর্কে অংশগ্রহনকারীদের মাঝে অবহিত করার পাশাপাশি গবেষক,ফ্যাকাল্টি ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বৈজ্ঞানিক প্লাটফরম তৈরি করা যাতে তারা ভবিষ্যতে ন্যাচারাল সায়েন্স ও প্রযুক্তি বিষয়ে বিশ্বব্যাপী অবদান রাখতে পারে । এই উপলক্ষে বিশ্বব্যাপী গবেষক,ফ্যাকাল্টি ও গবেষনায় নিয়োজিত শিক্ষার্থীদের কাছ থেকে গবেষনা নিবন্ধন বা এবস্ট্রাক্ট আহবান করা হয়েছে । যে সম্স্থ বিষয়ে নিবন্ধন আহবান করা হয়েছে সেগুলো হলো : ১. বায়োসায়েন্স ও বায়ো ইনফরমেটিক্স সম্পর্কিত – কোষ ও আনবিক জীববিজ্ঞান সম্পকির্ত,বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত,মাইক্রোবায়োলজি সম্পর্কিত,ঔষধ আবিস্কার ও পুনরোতপাদনীয় ঔষধ সম্পর্কীয়, বায়োইনফরমেটিক্স: কৃষি,মানব স্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান সম্পর্কিত। ২. পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিষয় সম্পর্কিত:-পানি,স্যানিটেশন,হাইজিন সম্পর্কিত,ক্লাইমেট চেইঞ্জ ও এর প্রভাব,দূর্যোগ ব্যবস্থাপনা,পূনব্যবহারকারী জালানী ও জালানী সম্পদ, প্রাকৃতিক স্বাস্থ্য ও স্বাস্থ্য নীতি । ৩. ফিজিক্যাল সায়েন্স ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত বিষয়:- ঘনীভূত পদার্থ সম্পর্কিত ,ইলেকট্্িরসিটি এন্ড ম্যাগনেটিজম সম্পর্কিত,টেকসই উন্নয়নের জন্য অনু ও উপাদান সম্পর্কিত,পিওর ম্যাথমেটিক্স সম্পর্কিত,কৃত্রিম বুদ্ধি,মেশিন লার্ণিং ও রোবোটিক্স সম্পর্কিত, আইসিটি,মোবাইল এপ্লিকেশন,আইওটি ও বিগ ডাটা সম্পর্কিত ।৪. পাবলিক হেলথ সম্পর্কিত বিষয় যেমন: কমিউনিকেবল ও নন-কমিউনিকেবল রোগ ও তার প্রতিকার সম্পর্কিত,স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত,নারী ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত,স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যবস্থাপনা বিষয়ক ও বিশ্বব্যাপী স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। গবেষনা নিবন্ধন পাঠানোর শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারী,২০২০ । কনফারেন্সের জন্য নির্বাচিত নিবন্ধনের ফলপ্রকাশ ২২ ফেব্রুয়ারী,২০২০ । কনফান্সর পূর্নাঙ্গ নিবন্ধন প্রেরনের শেষ তারিখ ২ মার্চ, ২০২০। যাহা বিভিন্ন মর্যাদাপূর্ণ জার্নালে ছাপানো হবে। আবেদন পত্র ও গবেষনা নিবন্ধন পাঠানোর ঠিকানা http://www.auw.edu.bd/ICNST/index.php । অংশগ্রহনকারীদের রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২০ । রেজিষ্ট্রেশন ফি (আরলি বার্ড-৫ ফেব্রুয়ারী হতে ১ ফেব্রুয়ারী,২০২০) আর্ন্তজাতিক অংশগ্রহনকারীদের জন্য -ছাত্র ১৫০ ইউএস ডলার,প্রফেশনাল- ২৫০ ইউএস ডলার, বাংলাদেশী ছাত্রদের জন্য ১২০০ টাকা ও প্রফেশনালদের জন্য -১৫০০ টাকা । নিয়মিত রেজিষ্টেশন ফি (১৬ ফেব্রুয়ারী হতে ২৫ ফেব্রুয়ারী,২০২০) বাংলাদেশী অংশগ্রহনকারীদের জন্য সিট থাকা সাপেক্ষে -ছাত্র ১৫০০ টাকা,প্রফেশনাল- ২৫০০ টাকা । কনফারেন্স সম্পর্কিত যে কোন বিষয়ে জানার ও যোগাযোগের জন্য ওয়েবসাইটের প্রদত্ত লিংক বা যোগাযোগ করুন সরাসরি ৭ম আর্ন্তজাতিক ন্যাচারাল সায়েন্স এন্ড টেকনোলজি কনফারেন্স সেক্রেটারিয়েট, ২০/এ , এম.এম আলী রোড, চট্টগ্রাম ।
