শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়চট্টগ্রামে ইউসিবি'র খুলশী শাখা উদ্বোধন

চট্টগ্রামে ইউসিবি’র খুলশী শাখা উদ্বোধন

চট্টগ্রামের খুলশীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৯৪ তম শাখার উদ্বোধন হয়েছে। রোববার প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক রোকসানা জামান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, এসইভিপি ও কোম্পানী সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএ সহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা।

উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোকসানা জামান বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের খুলশী, চট্টগ্রাম শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য এসছে আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি। তিনি বলেন, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।

আরও পড়ুন

সর্বশেষ