১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের উষা লগ্নে পাহাড়তলী বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। সকালে তিনি পাহাড়তলী বধ্যভূমিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বীর শহীদানদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারে নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি খোরশেদ আলম সুজন, এড ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান,চৌধুরী হাসান মাহমুদ হাসনী,বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, মহানগর আওয়ামী লীগ কার্যকরী পরিষদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, থানা,ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



