মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপনওগাঁর সদর উপজেলায় ট্রাকচাপায় নিহত মা ও মেয়ে

নওগাঁর সদর উপজেলায় ট্রাকচাপায় নিহত মা ও মেয়ে

নওগাঁর সদর উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বটতলী ডাক্তারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। সদর থানার ওসি সোহরাওয়ার্দী জানান, সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বটতলী ডাক্তারের মোড় এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় আহত হন দুজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ