মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশ্রদ্ধা-ভালোবাসায় আখতারুজ্জামান চৌধুরী বাবুকে স্মরণ, নেতাকর্মীদের ঢল

শ্রদ্ধা-ভালোবাসায় আখতারুজ্জামান চৌধুরী বাবুকে স্মরণ, নেতাকর্মীদের ঢল

বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭ম মৃত্যুবার্ষিকীকে ঘিরে সোমবার বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর কবরে নেতাকর্মীদের ঢল নেমেছে। শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেছে। মৃত্যুবার্ষিকীকে ঘিরে গত ২ দিন ধরে দক্ষিণ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, আনোয়ারা উপজেলা পরিষদ, বিভিন্ন সামাজিক ও সেচ্ছ্বাসেবী সংগঠনের ব্যানারে মিলাদ মাহফিল, খতমে কোরআন, স্মরণ সভা ও মরহুমের কবর জিয়ারত করা হয়।javed babu

তাছাড়া আনোয়ারা সরকারি কলেজ, বটতলী শাহ্‌ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ, যোগেষ চন্দ্ররায় মেমোরিয়েল ট্রাস্ট ও টেকনিকেল কলেজ, আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়, হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র, বরুমছড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়, চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয় ,বারখাইন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, ডুমরিয়া শাহ-ই দরবার মাদ্রাসা, রায়পুর গাউছিয়া হাশেমীয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনের মধ্যে দিয়ে বাবুর ৭ম মৃত্যুবার্ষিকী পালন করে। গতকাল বিকালে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাবুর জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি কবর জিয়ারত ও পুস্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, সাবেক সভাপতি শামসুদ্দিন আহমদ চৌধুরী, বাহা উদ্দিন খালেদ শাহজী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্যদের মাঝে ভিপি জাফর উদ্দিন চৌধুরী, এইচ এম নজরুল ইসলাম, ফজলুল করিম চৌধুরী বাবুল, হাফেজ আবুল হাসান কাশেম, কলিম উদ্দিন,সগির আজাদ,আলমগীর আজাদ, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, চেয়ারম্যানদের মাঝে মো. সোলাইমান, জানে আলম, হাসনাইন জলিল চৌধুরী শাকিল, মো. ইয়াছিন হিরু, অসিম কুমার দেব, শাহাদাত হোসেন চৌধুরী, এমএ কাইয়ুম শাহ, নাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সৈয়দ, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, সদস্য সচিব অনুপম চক্রবর্ত্তী বাবু, সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি রাসেল, সদস্য এম নজরুল ইসলাম, ভূমি মন্ত্রীর সহকারী এড.ইমরান হোসেন বাবু, আনোয়ারা পুজাঁ উদযাপন পরিষদের সভাপতি দোলন মজুমদার, আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি আজিজুল হক নসু, দক্ষিণ জেলা যুবলীগ নেতা এমএ আব্বাস সহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

তার আগে আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছোট ছেলে আশিফুজ্জামান চৌধুরী জিমি ও পরিবারের সদস্যরা কবর জিয়ারত ও পুস্পমাল্য অর্পণ করেন। তাছাড়া সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, এমএ হান্নান চৌধুরী মঞ্জু, সাবেক সিডিএ চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চেমনারা তৈয়ব, সাধারণ সম্পাদক লুবনা হারুন, বাশঁখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী গালিব, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা জিপি,জেলা পিপি ও মহানগর পিপি, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১’র সম্পাদক মো. ইব্রাহিম চৌধুরী, আনোয়ারা উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদ, ইউসিবিএল বটতলী রুস্তম হাট, চাতরী, আনোয়ারা শাখা, আনোয়ারার ১১ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ, চন্দনাইশ পৌরসভা আওয়ামীলীগ, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আনয়োরা উপজেলা মহিলা আওয়ামীলীগ, হাইলধর আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যাক দলীয় নেতাকর্মীও নানা পেশার মানুষ বাবুর কবরে পুস্পমাল্য অর্পণ করে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন

সর্বশেষ