ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবিএল) এর চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের অংশগ্রহণে চার দিনব্যাপী ‘ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এন্ড অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান, প্রধান কার্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রধান মো. আবুল কালাম আজাদ এবং চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্য মো. রেদওয়ান উল্লাহ উপস্থিত ছিলেন।
এফএসআইবিএলে অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল বিষয়ক প্রশিক্ষণ



