বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপমেননের দুঃখপ্রকাশ

মেননের দুঃখপ্রকাশ

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ খান মেনন যে ব্যাখা দিয়েছেন তাতে সন্তোষ প্রকাশ করেছে ১৪ দল। ফলে মেননের বক্তব্য যে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ১৪ দলের দেওয়া চিঠির জবাবে গত নির্বাচন নিয়ে বক্তব্যের জন্য রাশেদ খান মেনন দুঃখপ্রকাশ করেছেন। তিনি নির্বাচন নিয়ে ১৪ দলের যে বিশ্লেষণ তার সঙ্গে একমত প্রকাশ করেছেন। আমরা মেননকে নিয়ে একসঙ্গে কাজ করবো বলেও যোগ করেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

২৮ অক্টোবর মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় ১৪ দলের এক আলোচনা সভা শেষে সংবাদ সম্মেলনে নাসিম একথা জানান। সভায় সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।এদিকে সভায় ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও রাশেদ খান মেনন ছিলেন না।

এর আগে ২৭ অক্টোবর দিনগত রাতে দলটির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় গিয়ে তার কাছে চিঠিটি পৌঁছে দেন। সম্প্রতি বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে রাশেদ খান মেনন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেন। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। সেদিন তিনি বলেন, ‘আমি সাক্ষী, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। আমি বলছি, আমি জনগণ, সেই জনগণ, তারা ভোট দিতে পারেনি।’

আরও পড়ুন

সর্বশেষ