বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্নফুলীতে মমতা’র ফলজ চারা ও কৃষিজ উপকরণ বিতরন

কর্নফুলীতে মমতা’র ফলজ চারা ও কৃষিজ উপকরণ বিতরন

১৩ই অক্টোবর রবিবার, পিকেএসএফ এর সহায়তায় মমতার পরিচালনাধীন কৃষি,মৎস ও প্রাণিসম্পদ ইউনিটের উদ্যোগে সদস্যদেরকে আর্থিক কর্মকান্ডে উৎসাহ প্রদানে বিনামূল্যে ফলজ চারা ও কৃষিজ উপকরণ বিতরন করা হয়েছে। কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের জানে আলম খামার বাড়িতে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বানিজ্যিকভাবে ফলবাগান গড়ে তোলাকে উৎসাহিত করতে মমতা’র কৃষি,মৎস ও প্রাণিসম্পদ ইউনিট কর্ণফুলী উপজেলায় ২০১৬ সন হতে প্রযুক্তি সম্প্রসারন ও কৃষক/খামারীদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। উক্ত এলাকায় বসতবাড়ির আশেপাশে কিছু আদি জাতের ফল-ফলাদির গাছ থাকলেও উন্নত জাতের কোন বাগান পরিকল্পিতভাবে গড়ে উঠেনি। তাই মমতা’র উদ্যোগে সদস্যদেরকে বানিজ্যিকভাবে ফলবাগান গড়ে তোলাকে উৎসাহিত করতে বিনামূল্যে আ¤্রপালি, বারি-৪ জাতের আমের চারা ও মাল্টার চারা বিতরণ করা হয়। এছাড়াও চারা বিতরণকালে প্রয়োজনীয় সার ব্যবহার ও জমি তৈরীর জন্য ব্যবহারিকভাবে পরামর্শ ও কৃষিজ উপকরণ বিতরণ করা হয়। চারা ও কৃষিজ উপকরণ বিতরনকালে মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলার প্রানিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। বিতরনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মমতার কৃষি, মৎস ও প্রানিসম্পদ ইউনিটের টিম লীডার মু. এনামুল হক ও মমতার অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্য ডা. রাকিবুল হাসান বলেন, পিকেএসএফ ও মমতার এ ধরনের কার্যক্রম কৃষকদের বিশেষত যারা আর্থিকভাবে স্বাভলম্বী হতে চান তাদের জন্য অত্যন্ত ফলপ্রসু ভুমিকা পালন করবে।

আরও পড়ুন

সর্বশেষ