গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার মাইওয়ানের ফ্রিজ কারখানার আগুন সাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন রশিদ জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মাইওয়ান মিনিস্টার কারখানার ষষ্ঠ তলায় আগুনের শুরু হয়। মুহূর্তেই এই আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্যান্য ফ্লোরেও। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের গাজীপুর ও টঙ্গীর ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আগুন নেভানোর কাজ শুরু করতে আধাঘণ্টা দেরি হয়। পরে যোগ দেয় আরো কয়েকটি ইউনিট।
তবে, আগুন কীভাবে লেগেছে তার কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।




