রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএস আলম গ্রুপের সৌজন্যে চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ

এস আলম গ্রুপের সৌজন্যে চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এস আলম গ্রুপের সৌজন্যে সব উপজেলা নির্বাহী অফিসারের হাতে মশকনিধন সরঞ্জামাদি তুলে দেন জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াস হোসেন।97747-fagar

১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় চট্টগ্রাম সার্কিট হাউসে ডেঙ্গু প্রতিরোধে এসব সরঞ্জামাদি তুলে দেয়া হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, পুরো জেলায় মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে, এর সাথে আরো অধিক সরঞ্জামাদি যুক্ত হওয়ায় চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ আরো সহজতর হবে।

তিনি বলেন, এসব মেশিন ফেলে রাখা যাবে না, নিয়মিত মশক নিধন কার্যক্রমে এর ব্যবহার সচল রাখতে হবে।

জানা যায়, এস আলম গ্রুপের সৌজন্যে ৩০ টি ফগার মেশিন, ৮০ টি স্প্রে মেশিন, প্রয়োজনীয় কীট বিতরণ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসনের গৃহীত নানামুখী উদ্যোগ যেমন- জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার কার্যকরী উদ্যোগে এ জেলায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

অনুষ্ঠানে ফগার মেশিন, স্প্রে মেশিন ও কীট-এর সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান করতে ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা থেকে আগত যেসব ব্যক্তি এ মেশিন ব্যবহার করবে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণও দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), এস আলম গ্রুপের প্রতিনিধি আকিজ উদ্দিনসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ