মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপদুদকের তলবে হাজির হননি মাহী বি-তার স্ত্রী

দুদকের তলবে হাজির হননি মাহী বি-তার স্ত্রী

দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক। তারা দু’জনই সময় চেয়ে আবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে দুদক তাদের ২৫ আগস্ট হাজির হতে বলেছে। এর আগে ০৪ আগস্ট যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। এ দিন কমিশনটির প্রধান কার্যালয় থেকে মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার ঠিকানায় পৃথক দুইটি নোটিশ পাঠানো হয়। নোটিশটিতে  ওই দম্পতিকে ০৭ অগাস্ট সকাল সাড়ে ১০টায় ‍কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

বুধবার কমিশনটির জনসংযোগ কর্মকর্তা ও পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য তিনি বলেন, মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর আজ দুদকে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তারা সময় বাড়ানোর আবেদন করেন। দুদক তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৫ আগস্ট হাজির হতে বলেছে। ওই নোটিশে এও বলা হয়, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ