বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েএডিস মশার লার্ভা ধ্বংসে প্রতিদিন ৬০টি বাড়িতে ডিএসসিসির টিম যাবে ঢাকা দক্ষিণ...

এডিস মশার লার্ভা ধ্বংসে প্রতিদিন ৬০টি বাড়িতে ডিএসসিসির টিম যাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এডিস মশার লার্ভা ধ্বংসে প্রতিদিন ৬০টি বাড়িতে ডিএসসিসির টিম যাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ ৪ আগষ্ট রোববার নগর ভবনস্হ ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।

কোরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধের জন্য মসজিদের খতিব ও ইমামদের সঙ্গে মতবিনিময় এবং অ্যারোসেল স্প্রে বিতরণ উপলক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিয়েছে। এডিস মশার লার্ভা নষ্ট করতে আগে প্রতিদিন কমপক্ষে ৩০টি বাসায় আমাদের ইন্সপেকশন টিম যেত।

আগামী দিন থেকে প্রতিদিন কমপক্ষে ৬০টি বাসায় আমাদের টিম যাবে।
জনসচেতনতার মধ্য দিয়ে রাজধানীকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব। আমাদের নাগরিকরা এখন সবাই সচেতন।

জনসচেতনতা ও আমাদের প্রচেষ্টা এই দুইয়ের সমন্বিত উদ্যোগে আমরা ডেঙ্গুকে মোকাবিলা করব। অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে নতুন ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা কমে আসবে বলে আশা করছি।’

ডেঙ্গু মোকাবিলায় নগর কর্তৃপক্ষ তার সর্বশক্তি দিয়ে মাঠে আছে উল্লেখ মেয়র বলেন, ‘আমাদের সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরে নিরাপদে থাকার চেষ্টা করতে হবে।

আশা করা যায়, আগামী সেপ্টেম্বর মাসের পহেলা সপ্তাহের মধ্যে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘ব্লিচিং পাউডার কাউন্সিলরদের অফিসে পাঠানো হবে। আপনার সেখান থেকে এগুলো সংগ্রহ করবেন।
আমরা সবাই মিলে পরিস্থিতি মোকাবিলা করতে চাই।

অনুষ্ঠান শেষে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষায় ইমামদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় ৯ শতাধিক মসজিদের ইমাম-খতিব ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

সর্বশেষ