বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন

বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন

 বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে।  ২০ জুলাই সকালে সদরের মেঘলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে ভবনের ফলক উন্মোচন করেন। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী এবিএম ইয়াছির আরাফাত উপস্থিত ছিলেন।

জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসের নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। এদিকে উদ্বোধনের পর সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

সর্বশেষ