০৩ জুলাই রাজধানী ঢাকার আশকোনার হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের হজ বুথ উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ আনুষ্ঠানিকভাবে হজ বুথ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ব্যাংকের পক্ষ থেকে হজযাত্রীদের মাঝে ছাতা, মিনাব্যাগ ইহরাম বেল্ট বিতরণ করা হয়। পরে ক্যাম্প ডরমেটরিতে হজযাত্রীদের বিশ্রামের সুবিধার্থে হজ ক্যাম্পের পরিচালক মোঃ সাইফুল ইসলামের নিকট দুইশত ফোমের বিছানা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতালেব হোসেন, হেড অব পিআর অ্যান্ড বিসিডি এম আহসান উল্লাহ খান, হেড অব এআরসি, রিটেইল অ্যান্ড এজেন্ট ব্যাংকিং ডিভিশন হোসেন-আল-সাফির চৌধুরী, হেড অব আইটি ইনফ্রাস্ট্রাকচার মোঃ মোশাররফ হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদসহ ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজধানীর আশকোনায় স্ট্যান্ডার্ড ব্যাংকের হজ বুথ উদ্বোধন



