ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
পুরান ঢাকায় ওষুধ ব্যবসায়ীদের হামলায় এক র্যাব সদস্য আহত হয়েছেন। শনিবার বাবু বাজারে ভেজাল ও অননুমোদিত ওষুধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় এ হামলা হয়। অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে র্যাব বাবু বাজারে মেডিসিন দোকানগুলোতে ভেজালবিরোধী অভিযান শুরু করে র্যাব। বেশকয়েকটি দোকানে অভিযানের পর ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা হামলা চালালে এক র্যাব সদস্য আহত হন।
অভিযানে উপস্থিত র্যাব-১০ এর মেজর মামুন বলেন, অভিযানের সময় অনেক মানুষ ছিল। ধাক্কাধাক্কিতে আমিনুর নামে একজন র্যাব সদস্য আহত হয়েছেন।
এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, কিছুদিন পর পর পর পর অভিযানে গিয়ে জারিমানা আদায়ের নামে র্যাব-পুলিশ মোটা অংকের টাকা নিয়ে যায়।
দুপুর দুইটায় এ প্রতিবেদন লেখার সময় বাবু বাজারে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ চলছিল।




