বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে : আমীর খসরু

আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে : আমীর খসরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে হাত পাতবে না উল্লেখ করি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। ২৯ মে নগরের রীমা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ হুমকি দেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য প্রতিটি ওয়ার্ড থেকে আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করতে হবে। আগামী তিন মাসের মধ্যে কমিটি করতে হবে। তারপর আন্দোলনে নামতে হবে। আর সেই আন্দোলনে ব্যর্থ হওয়া যাবে না। দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। দেশে গণতন্ত্র, ভোটাধিকার রক্ষা করার জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিনি বলেন, আমরা আর বেগম জিয়ার মুক্তি চাইব না, আমরা এবার বেগম জিয়াকে মুক্ত করব। সেই আন্দোলন সবাইকে সাথে নিয়ে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব। এ আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র ফিরে আসবে না।

উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ