এস এস সি ০৩ ও এইচএসসি ০৫ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ২৫ মে তারিখের নগরীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে. এ আয়োজনে আল-জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার এতিম বাচ্চারা অংশগ্রহণ করে. এ প্রসঙ্গে ০৩.০৫ এর বাহার উদ্দিন চৌধুরী বলেন সমগ্র চট্টগ্রাম এর ০৩/০৫ ব্যাচের যে সকল বন্ধু আছে সবাইকে নিয়ে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি. এই আয়োজন তারই একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই এই উদ্যোগে প্রতিটি কাজে আমাদের বন্ধুরা আমাদের পাশে থাকবে। আয়োজনে উপস্থিত ছিলেন মাহাতাব উদ্দিন চৌধুরী, মামুন চৌধুরী, সৌরভ, সাখাওয়াত হোসেন, আশিক, মামুন, তাহের,কলি, শারমিন মুমতাহিনা, সাজেন্ট ইফতি প্রমুখ
চট্টগ্রাম ডিভিশন এসএসসি ০৩ এইচএসসি ০৫ এর ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন



