ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
ঈদুল আযহাকে কেন্দ্র করে আগের ১০ দিন ও পরে পাঁচ দিন যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের কথা চিন্তা করে যাতায়াত ব্যবস্থা নিরচ্ছিন্ন রাখতে যোগাযোগ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।




