শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বিন্যাস

পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বিন্যাস

মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। এতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তফা জব্বারকে একই মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জুনাইদ আহমেদ পলক।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী করা হয়েছে তাজুল ইসলামকে। একই মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে স্বপন ভট্টাচার্যকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মন্ত্রিসভা গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জনকে উপমন্ত্রী করে নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হয়। এর পাঁচ মাস পরই মন্ত্রিসভায় রদবদল করে রবিবার প্রজ্ঞাপন জারি করলো মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন

সর্বশেষ