রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি

শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সৌদির মন্ত্রীসভার একটি প্যানেল বাংলাদেশের ওপর থেকে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছে। খবর আরব নিউজ অনলাইনের। জানা যায়, পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। প্রাথমিক পর্যায়ে সৌদি গৃহকর্মী ও চালক নিয়োগে দিবে।

সৌদির শ্রম মন্ত্রনালয়ে নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মোকাম্মেল হোসেন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে বাংলাদেশের পক্ষে মধ্যপ্রাচ্যের বাজারে দক্ষ কর্মী রপ্তানী প্রসারিত হবে। আমরা দীর্ঘদিন ধরেই এই সুখবরের প্রত্যাশায় ছিলাম।

বর্তমানে সৌদিতে প্রায় ১২ লাখেরও বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। ২০০৮ সালে এ নিষেধাজ্ঞা আরোপের আগে প্রতি বছরে সৌদি সরকার বাংলাদেশ থেকে প্রায় দেড় লাখ কর্মী নিয়োগ দিতেন।

সৌদির শ্রম মন্ত্রনালয়ের সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা আরোপের পরেও সৌদি সরকার পরিচ্ছন্নতা কর্মীসহ বিশেষ কিছু পদের জন্যে বাংলাদেশি কর্মীদের ভিসা ইস্যু করেছে।

শীঘ্রই সৌদি সরকার চুক্তির ভিত্তিতে গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। আশা করা হচ্ছে আগামী দুসপ্তাহের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হবে। এ চুক্তির ফলে সপ্তাহ বা ঘন্টার ভিত্তিতে কর্মী নিয়োগ হবে।

সৌদি চেম্বারসের ন্যাশনাল কমিটি ফর রিক্রুইটমেন্ট কাউন্সিলের প্রধান সাদ আল-বাহাদ বলেন, সৌদির মানব সম্পদ নিয়োগ প্রশাসন শীঘ্রই এ সুবিধা চালু করতে যাচ্ছে। এরই মধ্যে গৃহকর্মী এবং অন্যান্য প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ