বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনফিরিঙ্গি বাজারে ১২'শ গরীবকে ইফতার সামগ্রী দিয়েছে কাউন্সিলর বিপ্লব

ফিরিঙ্গি বাজারে ১২’শ গরীবকে ইফতার সামগ্রী দিয়েছে কাউন্সিলর বিপ্লব

ফিরিঙ্গীবাজারে ১২’শ জন গরীব-দুঃখীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। এটি তার দ্বিতীয় পর্যায়ের ইফতার সামগ্রী বিতরণ। প্রথম পর্যায়ে গত ৪ মে আলকরণস্থ একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিলর বিপ্লব আট’শ জন ওয়ার্ড এলাকাবাসীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। আজ ৬মে বিকালে ফিরিঙ্গীবাজার জেএম সেন স্কুল প্রাঙ্গনে কাউন্সিলর বিপ্লব দ্বিতীয় পর্যায়ে ওয়ার্ড এলাকাবাসীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব,অস্বচ্ছলদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

FB_IMG_1557160550213এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান মুরাদ বিপ্লব। অনুষ্ঠানে হাজী বেলাল, শাহাদাত হোসেন, নাছির আহমদ, মঞ্জুর আলম, ছগির আহমদ, জাকির হোসেন হোমিও প্যাথিক কলেহ অধ্যক্ষ আমিনুল ইসলাম, মো ইউনুস, খোরশেদ আলম রহমান, সাইফুদ্দিন আহমেদ, তাজউদ্দিন রিজভী, আবদুল আজিজ, তানভীর আহমেদ রিংকু, হুমায়ুন মোর্শেদ সিদ্দিকী শাকিল, জাহাঙ্গীর আলম, আবিদ হোসেন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ