মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপওসমানীতে কোটি টাকা মূল্যের স্বর্ণেরবার জব্দ

ওসমানীতে কোটি টাকা মূল্যের স্বর্ণেরবার জব্দ

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ২০ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়েছে। ২৩ এপ্রিল সকাল ৯টায় দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট বিজি-২০৬ এর ভেতরে সিটের নিচ থেকে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সংশ্লিষ্টরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি জব্দ করেন বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৩২০ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন এভিয়েশনে কর্মরত গোয়েন্দা সংস্থার এক সদস্য।

আরও পড়ুন

সর্বশেষ