মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়আর্থিক প্রতিষ্ঠানে ৬৫ বছর বয়স পার হওয়া কোনও ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া...

আর্থিক প্রতিষ্ঠানে ৬৫ বছর বয়স পার হওয়া কোনও ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে ৬৫ বছর বয়স পার হওয়া কোনও ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না। তবে পরামর্শক বা উপদেষ্টা পদে ৬৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তিকে চুক্তিভিত্তিক বহাল রাখা অথবা নিয়োগ দেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

২৮ মার্চ জারি করা সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানে ৬৫ বছর অতিক্রম করা কোনও ব্যক্তি চুক্তিভিত্তিক পদে বহাল থাকতে পারবেন না। তবে পরামর্শক বা উপদেষ্টা পদে বিশেষ প্রয়োজনে ৬৫ বছরের ঊর্ধ্বের কোনও ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ অথবা বহাল রাখা যাবে।

আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে উল্লেখ করা হয়েছে, নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য অবসরের বয়স বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে অন্য সব আর্থিক প্রতিষ্ঠান তাদের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণের বয়স-সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে।

আরও পড়ুন

সর্বশেষ