পুরো নগরীকে সিসি টিভি নিয়ন্ত্রনের আওতায় আনার জন্য সরকারের সাথে নগরবাসীকেও সহায়তার হাত বাড়িয়ে দেয়ার অাহবান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আজ রাত ৯ টার সময় নন্দন কানন হরিশ দত্ত লেইন ৩ নম্বর গলিতে স্থাপনকৃত সিসি টিভি ক্যামেরা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নগরবাসীর প্রতি এই আহবান জানান।
এ উপলক্ষে নন্দন কানন সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পুরো নগরীকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পটির ডিপিপি তৈরির কাজ চলছে। এই প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন পেলে নগরীর ৪১টি ওয়ার্ড সিসি টিভি ক্যামেরার নিয়ন্ত্রণে চলে আসবে। ক্যামেরাগুলো সার্বক্ষণিক নগর মনিটরিং করবে। এতে করে নগরীর সকল ধরনের সন্ত্রাস, অনিয়ম দূর হয়ে যাবে। আইন শৃঙ্খলার শতভাগ নিশ্চিতকরণ সম্ভব হবে। এই চট্টগ্রাম হবে বিশ্বের সর্বাধুনিক একটি নগরী।
নন্দনকানন সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে নগর আওয়ামী লীগ সহসভাপতি এড ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, আয়োজক পরিষদের উপদেষ্টা কেএম সাখাওয়াত হোসেন,সহসভাপতি আলহাজ্ব আবুল খায়ের,আলহাজ্ব ইশতিয়াক হোসেন তসলিম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব ছাদেক হোসেন পাপ্পু, আলহাজ্ব শামসুর রাহমান, সৈয়দ মো আবু শামা,আবদুল আওয়াল, অরুণ কুমার সেন,সেলিম উর রশিদ, আনোয়ারুল হাকিম, সনক চৌধুরী, সাকের উল্লাহ জাবেদ,আলহাজ্ব শামসুল আলম, এটিএম আইনুল ইসলাম চৌধুরী আবেদ, এড মাঈনুদ্দিন, রাকিব আহমদ চৌধুরী, খসরুল আলম কাদেরী, মো শফি উদ্দিন ফয়সাল, জামশেদুল আলম চৌধুরী ও মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।
সিসি টিভি কন্ট্রোলড নগরী গড়তে নগরবাসীকে সহায়তা করতে হবে- মেয়র



