দেশে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাউথ-সাউথ অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্ক সফরের প্রথম দিনটি শুরু হয় তার এই অর্জন দিয়ে। এর আগে, ২০১১ সালে ‘শিশু মৃত্যুহারে’ এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করায় ‘সাউথ সাউথ পুরস্কার’ লাভ করেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে নিউইয়র্কের ম্যানহাটনে সাউথ-সাউথ নিউজ’র প্রধান কার্যালয়ে এই অ্যাওয়ার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিক্রিয়ায় বলেন, “এটি আমার নয় দেশবাসির অর্জন।”
উল্লেখ্য, ১০ বছরে দেশে দারিদ্রজনগোষ্ঠীর সংখ্যা ৫১ শতাংশ থেকে ২৬ শতাংশে নেমে এসেছে। আর তা সম্ভব হয়েছে দেশবাসির সার্বিক প্রচেষ্টার মধ্য দিয়ে। দেশকে সম্পূর্ণ দারিদ্রমুক্ত করতে তার সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এ সময় বাংলাদেশ একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব দেখতে চায় যেখানে প্রতিটি মানুষ সুন্দর ও মর্যাদার জীবন যাপন করতে পারবে আশা ব্যাক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




