২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মহানগর আ. লীগ, উত্তর জেলা আ.লীগ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
মহানগর আ. লীগের কর্মসূচি :
মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আজ বিকাল ৫টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট চত্বরে চট্টগ্রাম মহানগর আ. লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাত ৯টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৭১ গণহত্যা দিবস উপলক্ষে এক মিনিট ব্ল্যাক আউট অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ দারুল ফজল মার্কেট কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। কর্মসূচিগুলো সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর আ. লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড আ. লীগসহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উত্তর জেলা আ.লীগের কর্মসূচি :
জাতীয় গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে-২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিকেল ৫ টায় দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, ২৬ মার্চ সোমবার স্বাধীনতা দিবসে ভোরে সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা। কর্মসূচিসমূহে দলীয় নেতাকর্মীসহ সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম অনুরোধ জানিয়েছেন।
চসিকের কর্মসূচি :
২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ২৫ মার্চ সকাল সাড়ে ৯টায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে জাকির হোসেন রোডস্থ পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ, সকাল সাড়ে ১০টায় চসিক কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা, রাত ৯ টা ১ মিনিটে চসিক এলাকায় প্রতীকী ব্ল্যাক আউট ১ মিনিট, রাত ৯টা ৫ মিনিটে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে পাহাড়তলী বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন ও করপোরেশনের স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও এবতেদায়ী মাদ্রাসা সমূহে মিলাদ ও মোনাজাত কর্মসূচি রয়েছে। এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।




