বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়ার কৃতী সন্তান শিল্পপতি সাইফুল আলম মাসুদ দেশে বিভিন্ন ব্যাংক ও শিল্পকারখানায় পটিয়ার হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থান করে দেশে ইতিহাস সৃষ্টি করছেন। তিনি পটিয়াবাসী’র হৃদয়ে আজীবন বেঁচে থাকবে। পটিয়ায় বিভিন্ন ড্রেন ফুটপাত, কালভার্ট, বেড়িঁবাধ, অডিটোরিয়াম, স্লুইস গেট, বিশিষ্ট ব্যক্তিদের নামে তোরণ স্থাপনের মাধ্যমে পটিয়া পৌরসভাসহ বৃহত্তর পটিয়াকে ক্রমন্বয়ে সিটি কর্পোরেশনে পরিণত করা হবে। এ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পটিয়া একটি নান্দনিক শহরে রূপান্তর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা’র ৪৩ বছর পর পটিয়ায় হুইপ নির্বাচিত করে পটিয়াবাসীকে পুরষ্কৃত করেছেন। তার মর্যাদা রাখতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার জন্য পটিয়াবাসী’র প্রতি আহবান জানান।
পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে ও কাউন্সিলর গোফরান রানা’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান, দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, আওয়ামীলীগ নেতা আইয়ুব বাবুল, আবদুল খালেক, ফজলুল হক আল্লাই, আলমগীর আলম, পৌরসভার সচিব মোহাম্মদ মহসিন, প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান, আমির ভা-ার দরবার শরীফের শাহ সুফি ফরিদুল আবছার আমিরী, মামুন রশিদ শাহ আমিরী, খায়রুল মোস্তাফা শাহ আমিরী, কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, আবু ছৈয়দ, এম এ মন্নান, শেখ সাইফুল ইসলাম, কামাল উদ্দিন বেলাল, আবদুল খালেক, শফিউল আলম, খোরশেদ গণি, মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম, বুলবুল আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী প্রমুখ।




