র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, টেকনাফ থেকে বিশ্ব এজতেমার বাসে চড়ে ইয়াবার বড় একটি চালান আসছে, গোপন সূত্র এমন খবর পেয়ে র্যাবের একটি দল লিংক রোডে বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় টেকনাফ থেকে ঢাকায় বিশ্ব এজতেমার উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে সন্দেহ হলে ওই বাসে নেওয়া একটি এলপি গ্যাসের সিলিন্ডার জব্দ করা হয়। পরে ওই গ্যাস সিলিন্ডারের তলা কেটে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারের অভিযোগে মো. সরওয়ার নামের এক যুবককে আটক করা হয়েছে বলেও জানান কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান।উদ্ধারকৃত ইয়াবাসহ আটক যুবককে থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



