সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েহেলালুদ্দীন এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি নির্বাচিত

হেলালুদ্দীন এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি নির্বাচিত

Helal Ec secবাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি নির্বাচিত হয়েছেন। কক্সবাজারের কৃতিসন্তান হেলালুদ্দীন আহমদ সরকারী চাকুরীজীবীদের সবচেয়ে অভিজাত ও দাপুটে ক্যাডার বলে খ্যাত বাংলাদেশ সিভিল সার্ভিস (এডমিনিস্ট্রেশন) অর্থাৎ বিসিএস (প্রশাসন) এর একজন গর্বিত সদস্য। একইভাবে তাঁদের এই ফোরামটিও দেশের মেধাবী ও প্রশাসনিক সর্বপর্যায়ে সিদ্ধান্ত গ্রহনকারীদের এসোসিয়েশন হিসাবে পরিচিত। সেই বুনিয়াদী ও অভিজাত এসোসিয়েশনের সভাপতি হলেন কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ার ছরার বাসিন্দা ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৮ ব্যাচের কৃতি ছাত্র হেলালুউদ্দীন আহমদ। সোমবার ১১ ফেব্রুয়ারি রাত্রে অনুষ্ঠিত এসোসিয়েশনের নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন।

আরও পড়ুন

সর্বশেষ