সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  এ সময় মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় পাওয়া যায়নি। নিহত অপর দুইজন হলেন-আবদুর রহমান (৬৫) ও কুলসুম বেগম (৫৫)। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়াসি আজাদ বলেন, সকাল ৭টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যান পালিয়ে যায় বলে জানান ওয়াসি আজাদ।

আরও পড়ুন

সর্বশেষ