বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়মাইডাস ফাইন্যান্সিংয়ের বিশেষ পর্যালোচনা সভা

মাইডাস ফাইন্যান্সিংয়ের বিশেষ পর্যালোচনা সভা

মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের সকল শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ব্যবসা উন্নীতকরণের লক্ষ্যে বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মহয়েছে। ২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের নিজস্ব ভবন মাইডাস সেন্টারে অবস্থিত মাইডাস কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। Discussion on Business Development শীর্ষক এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ১৫টি শাখা ব্যবস্থাপকের অংশগ্রহণে শাখা ভিত্তিক সার্বিক কার্যক্রমের বিভিন্ন চিত্র তুলে ধরা হয় এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিসেস রোকেয়া আফজাল রহমান দেশের সার্বিক অর্থনীতির প্রেক্ষাপটে প্রতিষ্ঠানের মুনাফা সর্বোচ্চকরণ ও শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড নিশ্চিত করণে নানা পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে প্রতিষ্ঠানের ব্যবসা উন্নীতকরণে এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বস্তরের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পাঁচটি শাখা যথাক্রমে বগুড়া, খুলনা, ফেনী, গাজীপুর এবং হাটহাজারি শাখাকে গত জানুয়ারি-ডিসেম্বর, ২০১৮ প্রান্তিকে Non Performing Loan (NPL) উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট এবং সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। একই সাথে বগুড়া, নরসিংদি এবং হাটহাজারি শাখাকে মুনাফা অর্জনে সর্বোচ্চকরণের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট এবং সার্টিফিকেট অব এপ্রেসিয়েশন প্রদান করা হয়। প্রতিষ্ঠানের প্রশাসন, মানব সম্পদ ও এস্টেট ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে পুরস্কারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপকরা তাদের সাফল্যের ধারাবাহিকতার ইতিবৃত্ত উপস্থিত সবার সাথে শেয়ার করেন। অনুষ্ঠানে চলতি বছরে ব্যবসার সর্বোচ্চ করণে গেইম প্ল্যান প্রণয়ন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ