বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআ’লীগ আরো একটি একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে : আমীর খসরু

আ’লীগ আরো একটি একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে : আমীর খসরু

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আরো একটি একতরফা নির্বাচন করার লক্ষ্যে নিপীড়ন, নির্যাতন, ভয়-ভীতি দেখিয়ে জনগণকে বাইরে রাখার চেষ্টা করছে। তারা প্রশাসনের সুবিধাভোগী কিছু কর্মকর্তার সহযোগিতায় সারা দেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে।

নেতা, কর্মী এমনকি সমর্থকদেরকে পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে। তাদের বাসা বাড়িতে গভীর রাতে পুলিশ হামলা করছে। প্রার্থীদেরও আঘাত করা হচ্ছে। তারা চায় জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায়, আর এ সুযোগে কেন্দ্র দখল করে একতরফা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করবে তারা। কিন্তু দেশের জনগণ তাদেরকে সেই সুযোগ দিবে না। আগের দিন রাত থেকেই কেন্দ্র পাহারা দিতে হবে। সকাল সকাল ভোট দিতে হবে, নিজেদের ভোটাধিকার আদায় করে নিতে হবে, দেশকে মুক্ত করতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

২৩ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্তরে আইনজীবী ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। আইনজীবীদের এই প্রচারণাকে স্বাগত জানিয়ে আমীর খসরু বলেন, নিপীড়িত, গ্রেফতারকৃত নেতা কর্মীদের পাশে আইনজীবীরা সবসময় যে বলিষ্ট ভূমিকা রেখেছে গণতন্ত্র উদ্ধারের এই নির্বাচনে আরো সাহসী ভূমিকা রাখতে হবে। জনগণকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে।

আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রামের আহবায়ক এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ঐক্যফ্রন্ট সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট মফিজুল হক ভুঁইয়া, এডভোকেট আবদুস সাত্তার সরোয়ার, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মো. জহুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম, এডভোকেট তারিক আহমদ খান, এডভোকেট সেকান্দর বাদশা, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট কাশেম চৌধুরী, এডভোকেট কাজী সিরাজ, এডভোকেট আকবর আলী, এডভোকেট আজিজুল হক, এডভোকেট সেলিনা খানম, এডভোকেট ছাবেদুর রহমান, এডভোকেট নেজাম উদ্দিন, এডভোকেট সেলিম উদ্দিন শাহিন, এডভোকেট মুরশিদ আলম, এডভোকেট নুরুল করিম এরফান, এডভোকেট হাসনা হেনা, এডভোকেট ইমরানুল করিম পারভেজ, এডভোকেট আশরাফি বিনতে মোতালেব, এডভোকেট মশকুরা বেগম মেরি, এডভোকেট ইমতিয়াজ আহমদ জিয়া, এডভোকেট শিপন কুমার দে, এডভোকেট কাজী আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ