বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননজিবুল বশর মাইজভাণ্ডারীকে সমর্থন জানিয়ে সরে দাড়ালেন আ'লীগের বিদ্রোহী প্রার্থী পেয়ারু

নজিবুল বশর মাইজভাণ্ডারীকে সমর্থন জানিয়ে সরে দাড়ালেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী পেয়ারু

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটি এম পেয়ারুল ইসলাম মহাজোট প্রার্থী আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীকে সমর্থন জানিয়ে সরে দাড়িয়েছেন। ২১ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ ঘোষণা দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, মহাজোট প্রার্থী নজিবুল বশর মাইজভাণ্ডারী, বিদ্রোহী প্রার্থী এটি এম পেয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আপতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শাহাজাহান, সৈয়দ মোহাম্মদ বাকের,খাদিজাতুল আনোয়ার সনি প্রমুখ। মহাজোট প্রার্থী সমর্থন প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বলেন, শাসক নয় গণমানুষের সেবক হয়ে সেবা করার জন্য আমরা সমর্থন জানিয়েছি।

এটি এম পেয়ারুল ইসলাম বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সিন্ধান্তকে মেনে নিয়েছি। আমি এমপি না হলেও হতাশ নই। আমি চাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসুক। তবে আমি আর মনোনয়ন চাইবনা। আমি একজন সাধারণ কর্মী হয়ে বেঁচে থাকতে চাই। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটি এম পেয়ারুল ইসলাম মহাজোটের প্রার্থী নজিবুল বশর মাইজভাণ্ডারীকে সমর্থন জানিয়েছেন। নৌকাকে জয়ী করতে তিনি মহাজোট প্রার্থীর সমর্থনে কাজ করবেন।

উল্লেখ্য ফটিকছড়িতে মহাজোট থেকে মনোনয়ন পেয়েছেন সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এটি এম পেয়ারুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ