তারেক রহমান লন্ডনে বসে দেশ ধ্বংসের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম -১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগ তথা মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ২১ ডিসেম্বর বিকেলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা আমানা রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
পথসভায় চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপত্বিতে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিক আহমদ (বি.কম), উপজেলা আওয়ামী লীগের নেতা মহিউদ্দীন আল মাইজ ভান্ডারী, উপজেলা আওয়ামী লীগ নেতা আজাদ মিয়া, কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দীন মুরাদ।
প্যানেল চেয়ারম্যান শফিউল আলম ও কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিকলবাহা সমাজ উন্নয়ন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ওয়ার্ড মেম্বার ইদ্রিস বাবুল, নুর মোহাম্মদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দানু মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোরশেদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুুরুল হুদা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকান্দার আলী।




