শেখ হাসিনা জন্য সাধারণ মানুষ প্রাণ দিতে প্রস্তুত বলেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-চকবাজার -বাকলিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।২১ ডিসেম্বর সন্ধা সাড়ে ৬টায় নগরীর জামালখানে ডা এম.এ. হাসেম স্কোয়ারে ‘হাসিনা এ ডটারস টেল’ ডকুমেন্টারি প্রদর্শনী উদ্বোধনের আগে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলার সাধারণ মানুষ যেমন জীবনযাপন করে শেখ হাসিনাও তেমন জীবনযাপন করেন। শেখ হাসিনা যেভাবে দেশের জন্যে ত্যাগ স্বীকার করেছেন সেভাবে আমাদেরও দেশের জন্যে জীবন বিলিয়ে দিতে হবে। আমরা সবাই শেখ হাসিনার নগণ্য কর্মী। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমরা কাজ করে যাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু হাশেম বাবু। এতে উপস্থিত ছিলেন ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিটন বড়ুয়া।



