বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরাউজানে গুল -ই-রিদওয়ান ওমর ফাউন্ডেশনের সামাজিক সেবা কেন্দ্রের যাত্রা শুরু

রাউজানে গুল -ই-রিদওয়ান ওমর ফাউন্ডেশনের সামাজিক সেবা কেন্দ্রের যাত্রা শুরু

rawjanরাউজানের লেলাঙ্গারা গ্রামে ফতেহগাজী চৌধুরী বাড়িতে যাত্রা শুরু হলো মানব সেবা ও মানব সম্পদ উন্নয়নের এক অনন্য প্রতিষ্টান গুল -ই-রিদওয়ান  সামাজিক সেবা কেন্দ্রের । বিজয়ের মাস ডিসেম্বরে গুল -ই-রিদওয়ান ওমর ফাউন্ডেশনের সামাজিক সেবা কেন্দ্রের উদ্ধোধনের মধ্য দিয়ে মহান ১৬ ডিসেম্বও,২০১৮ সালে এ কার্যক্রম শুরু হয় । উপমহাদেশের স্বাধীকার আন্দোলন,খিলাফত আন্দোলন এবং বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব হযরতুল আল্লামা হাফেজ হাকিম বজলুর রহমান (রহঃ) এর সুযোগ্য বড় কন্যা মরহুমা মোহতারেমা গুল -ই-রিদওয়ান (রহঃ)   ও জামাতা  চট্টগ্রাম জেলা পরিষদের প্রাক্তন সচীব মরহুম মাওলানা মোহাম্মদ ওমর (রহঃ) এর  নামানুসারে এ ফাউন্ডেশনের নাম গুল -ই-রিদওয়ান ওমর ফাউন্ডেশন । রাউজানের রতœগর্ভা বাবা মায়ের সূর্য সন্তান যথাক্রমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচীব বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ফজলুর রহমান ,বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোহাম্মদ আনিসুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) আতিকুর রহমান ,মেরিন ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ আলতাফুর রহমান,প্রকৌশলী হাবিবুর রহমান,মোহাম্মদ সাজেদুর রহমান,মোহাম্মদ মাসুদুর রহমান ,রওশান আরা আক্তার,জাহান আরা আক্তার,শাহানা রফিক,ডাঃ আনজুমান আরা আক্তার ও রিদওয়ান ইয়াসমিনের বদান্যতায় এ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে । ফাউন্ডেশনের যাত্রা উপলক্ষে এক উদ্ধোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয় । ফাইন্ডেশনের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ আলতাফুর রহমান এর সভাপতিত্বে সদস্য সচীব মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় এ কার্যক্রম পরিচালিত হয়।  মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয় র‌্যালীটি ফাউন্ডেশন প্রাংগন থেকে শুরু হয়ে  লেলাংগারা ইউনিয়নের বিভিন সড়ক প্রদক্ষিত হয়ে আবার সেখানে শেষ হয় । র‌্যালিটির নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) আতিকুর রহমান । গুল -ই-রিদওয়ান ওমর ফাউন্ডেশন  ও লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটির যৌথ আয়োজনে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের  সহযোগিতায় বিনামূল্যে ৪০০ জন রোগীকে  চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় । গুল -ই-রিদওয়ান ওমর ফাউন্ডেশন সামাজিক সেবা কেন্দ্র উদ্ধোধন করেন মেরিন ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ আলতাফুর রহমান ও তদীয় পত্নী রায়হানা রহমান প্রিয়া আলতাফ ও ডাঃ আনজুমান আরা আক্তার । মাওলানা ওমর (রহঃ)  সেলাই প্রশিক্ষণ কেন্দ্রর শুভ উদ্ধোধন করেন শাহানা রফিক ।গুল -ই-রিদওয়ান ওমর ফাউন্ডেশনের সামাজিক সেবা কেন্দ্রের শুভ যাত্রায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন আল্লামা হাফেজ হাকিম বজলুর রহমান (রহঃ) এর সুযোগ্য বড় নাতি পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । এছাড়া ও উপস্থিত ছিলেন দরবারে বেতাগী আস্তানা শরীফের  শাহজাদা জিয়াউর রহমান আহমদ উল্লাহ আবুশাহ ,ফাইন্ডেশনের সদস্য আবু ওবায়েদ(বাদল),কায়ছার চৌধুরী, বিশিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ আসিফ, লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটির সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট  প্রাক্তন লিও মাল্টিপল  জেলা সভাপতি লায়ন কামরুল ইসলাম পারভেজ, প্রাক্তন লিও  জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান,লোকমান হাকিম ও লায়ন্স চক্ষু হাসপাতালের ক্যাম্প সমন্বয়কারী মোহাম্মদ জসিম উদ্দিন সবুজ সহ স্থানীয় মান্য গন্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন

সর্বশেষ