ক্ষমতায় থেকেও দল মত নির্বিশেষে সকলকে সমান চোখে দেখেছি। আমি কারো ক্ষতি করিনি, করবও না। এলাকায় কি পরিমাণ উন্নয়ন হয়েছে প্রত্যেকে অবগত আছেন। ভবিষতেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আবারও আওয়ামীলীগ ক্ষমতায় আসবে বলেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিল্পপতি মোহাম্মদ আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুর রহমান মজু, কারা পরিদর্শক ফোরকানুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ এডহক কমিটির সদস্য মাহফুজুর রহমান, মোহাম্মদ ইদ্রিচ, রাশেদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য ছৈয়দুল মোস্তফা, জামাল আহমদ, এডভোকেট আবদুল মান্নান চৌধুরী, শহীদুর রহমান, সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন হক শেফু প্রমুখ।
ক্ষমতায় থেকেও দল মত নির্বিশেষে সকলকে সমান চোখে দেখেছি : জাবেদ



