শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপ৯ নভেম্বর থেকে আ'লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ শুরু

৯ নভেম্বর থেকে আ’লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ শুরু হবে।

৬ নভেম্বর দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী শুক্রবার সকাল ১০টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন (বাড়ি-৫১, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) থেকে মনোনয়নে আগ্রহী প্রার্থীকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ