প্রত্যাশিত জন ইশতেহার এর দাবীতে ৪ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তকের আয়োজনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি’র সহযোগিতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সংশপ্তক এর ফিন্যান্স কোর্ডিনেটর জনাব অগ্রদূত দাশগুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা উৎপল সেন, নুরুল আবছার তালুকদার,ন্যাপ নেতা রগু দত্ত, উম্মে সাজিয়া সুলতানা, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি এর কমিউনিকেশন অফিসার জনাব জনাব কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজীব দাশ, আবদুল ওয়াহেদ তালুকদার, বিকাশ মিত্র, স্বরুপানন্দ চক্রবর্তী, হাসান মনসুর, রাশেদ জোহাইর, ইয়াছমিন আক্তার, কহিনুর আক্তার ও রাবেয়া বেগম। কর্মশালায় আগামী জাতীয় নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে, তাদের কাছে স্থানীয় কৃষকগণ নিরাপদ পুষ্টি সমৃদ্ধ খাদ্য, বিষমুক্ত চাষে সরকারের সহযোগিতা, স্থানীয় বীজ সংরক্ষনের জন্য কৃষকদের সহায়তা, কৃষিতে ভূর্তর্কী বৃদ্ধি, সহজ শর্তে কৃষকসহ বিভিন্ন পেশাজীবিদের ঋণ, উপকূলীয় এলাকার জন্য লবণ সহনশীল ধান বীজ, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ, সুইচ গেইট নির্মান, কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ও বেকার যুবকদের কৃষিতে আগ্রহী করের তোলার জন্য প্রশিক্ষণ প্রদান ও তাদের কর্মসংস্থান দাবী তুলে ধরা হয়। সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন সংশপ্তক এর এডমিন কোর্ডিনেটর জনাব উৎপল বড়ুয়া।আনোয়ারায় কৃষি ও খাদ্য অধিকার ঃ প্রত্যাশিত জন ইশতেহারের দাবীতে কর্মশালা
প্রত্যাশিত জন ইশতেহার এর দাবীতে ৪ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তকের আয়োজনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি’র সহযোগিতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সংশপ্তক এর ফিন্যান্স কোর্ডিনেটর জনাব অগ্রদূত দাশগুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা উৎপল সেন, নুরুল আবছার তালুকদার,ন্যাপ নেতা রগু দত্ত, উম্মে সাজিয়া সুলতানা, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি এর কমিউনিকেশন অফিসার জনাব জনাব কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজীব দাশ, আবদুল ওয়াহেদ তালুকদার, বিকাশ মিত্র, স্বরুপানন্দ চক্রবর্তী, হাসান মনসুর, রাশেদ জোহাইর, ইয়াছমিন আক্তার, কহিনুর আক্তার ও রাবেয়া বেগম। কর্মশালায় আগামী জাতীয় নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে, তাদের কাছে স্থানীয় কৃষকগণ নিরাপদ পুষ্টি সমৃদ্ধ খাদ্য, বিষমুক্ত চাষে সরকারের সহযোগিতা, স্থানীয় বীজ সংরক্ষনের জন্য কৃষকদের সহায়তা, কৃষিতে ভূর্তর্কী বৃদ্ধি, সহজ শর্তে কৃষকসহ বিভিন্ন পেশাজীবিদের ঋণ, উপকূলীয় এলাকার জন্য লবণ সহনশীল ধান বীজ, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ, সুইচ গেইট নির্মান, কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ও বেকার যুবকদের কৃষিতে আগ্রহী করের তোলার জন্য প্রশিক্ষণ প্রদান ও তাদের কর্মসংস্থান দাবী তুলে ধরা হয়। সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন সংশপ্তক এর এডমিন কোর্ডিনেটর জনাব উৎপল বড়ুয়া।



