বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়৪৩ কেজি স্বর্ণসহ ৫ চোরাকারবারি আটক করেছে র‌্যাব

৪৩ কেজি স্বর্ণসহ ৫ চোরাকারবারি আটক করেছে র‌্যাব

মানিকগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৩ কেজি স্বর্ণসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ০৪ অক্টোবর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৪৩ কেজির একটি স্বর্ণের চালানসহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-২। বিকেল ৫টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
আরও পড়ুন

সর্বশেষ