বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপবিএনপির নেতাকর্মীরা এখন প্রতিনিয়ত হামলা-মামলার শিকার হচ্ছে

বিএনপির নেতাকর্মীরা এখন প্রতিনিয়ত হামলা-মামলার শিকার হচ্ছে

বিএনপির নেতাকর্মীরা এখন প্রতিনিয়ত হামলা-মামলার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো কারণ ছাড়াই কাল্পনিক মামলা-বন্যায় দেশ ভাসিয়ে দেয়া হয়েছে।বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

বিএনপির এ নেতা বলেন, ভোটারবিহীন সরকার তার দলের নেতাকর্মীদের ঘুম হারাম করে দিয়েছে। কোনো ওয়ার্ডেই তিনজন নেতাকর্মী একসঙ্গে চলাফেরা করতে পারছেন না। বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ করে রিজভী বলেন, নেতাকর্মীদের বাসাবাড়ি তছনছ করে চলছে চিরুনি তল্লাশি। তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিশোর, তরুণ, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এমনকি বিএনপির বয়স্ক সদস্যরাও রেহাই পাচ্ছেন না। বুধবার ঠাকুরগাঁও, চট্টগ্রাম উত্তর জেলা, মুন্সীগঞ্জ, পটুয়াখালী ও গাজীপুর জেলায় বিএনপির কয়েকশ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ