শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সিরাজগঞ্জে বেগম জিয়াকে উষ্ণ অভ্যার্থনা

সিরাজগঞ্জে বেগম জিয়াকে উষ্ণ অভ্যার্থনা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উষ্ণ অভ্যার্থনা জানিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপার্সনকে অভ্যার্থনা জানাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও হাটিকুমরুল বগুড়া মহাসড়কের কয়েকটি স্থানে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মিরা। মহাসড়কের বিভিন্ন স্থানে চেয়াপার্সনের উত্তরবঙ্গ সফরের সাফল্য কামনা করে ব্যানার ও ফেষ্টুন লাগানো হয়। শনিবার রাত পৌনে নয়টার দিকে চেয়ারপার্সনের গাড়িবহর সিরাজগঞ্জ অতিক্রমকালে তাকে এই অভ্যার্থনা জানানো হয়। এর আগে শনিবার বিকেল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার কড্ডার মোড়ে মহাসড়কের পাশে মঞ্চ তৈরি করে বিএনপি চেয়ারপার্সনকে অভ্যার্থনা জানাতে অবস্থান নেয় জেলা বিএনপি নেতৃবৃন্দ। এখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ২ আসনের বিএনপি দলীয় সাংসদ রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ পৌর মেয়র এ্যাড. এম মোকাদ্দেস আলীসহ জেলা বিএনপি ও এর অংহসংগঠনের নেতাকর্মিরা।

অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় চেয়ারপার্সনকে অভ্যার্থনা জানাতে অবস্থান নেয় উল্লাপাড়া, সলঙ্গা ও শাহজাদপুর উপজেলা বিএনপির নেতাকর্মিরা। এখানে উপস্থিত ছিলেন সাবেক এমপি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার। এছাড়া হাটিকুমরুল বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী এলাকায় অবস্থান নেয় রায়গঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। দশম জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাসীরা ছবি সহ ফেষ্টুন প্রদর্শন করেন।

উল্লেখ্য, রোববার ও সোমবার উত্তরবঙ্গের রংপুর ও রাজশাহিতে জনসভায় যোগ দিতে শনিবার বিকেলে বগুড়ার উদ্দ্যেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন

সর্বশেষ